"হেল্প" নামে একটি সরকারি সংস্থা উদ্যোগে আয়োজিত হয়ে গেল শিশুদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানটির নাম দেওয়া হয় ''তারে জমিন পার''। এদিনের এই অনুষ্ঠানটি মালদা টাউন হলের মঞ্চে আয়োজন করেছিলেন উদ্যক্তারা। অনুষ্ঠানটির মূল বক্তব্য ছিল প্রত্যেক শিশুরা হয় স্পেশাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা পি.ডাবলুর চেয়ার পার্সন চৈতালি সরকার ও আইসি পুনেন্দু কুণ্ড সহ অন্যান বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে সংস্থার সভাপতি দীপান্বিতা চক্রবর্তী জানান, প্রায় দেড় মাস ধরে ইংরেজ বাজার মিউনিসিপালিটির বিভিন্ন বসতি এলাকাতে গিয়ে ওই সংস্থার কর্মীরা প্রত্যেক বিভিন্ন অনুষ্ঠান ক্রতেন। সেই মতো সপ্তাহের শনি ও রবিবারে আয়োজিত ওই সমস্ত অনুষ্ঠানে পিছিয়ে পরা প্রতিভা গুলির মধ্য থেকে সফল প্রতিযোগিদের খুঁজে বেড় করেন। তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খুঁজে বের করার পর তারা একুশ জনকে গ্র্যান্ড ফিনালের জন্য বেছে নেন। এদিন ছিল এই গ্রান্ড ফিনালের অনুষ্ঠান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/84Kn8eubUys